স্টাফ রিপোর্টার, লালপুর : জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে ও উৎসব মুখর পরিবেশে নাটোরের লালপুরে বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ওই ইউনিয়নের ১,২,৩,৪ ও ৫ নম্বার ওয়ার্ড এর কমিটি বিলুপ্ত করে ওই ওয়ার্ড গুলিতে আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।
বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিন্নাহ আলীর সভাপতিত্বে সন্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিনের ছেলে শামীম আহাম্মেদ সাগর, লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আজবার আলী, এসকেন্দার মির্জা, যুগ্ম সম্পাদক মাহামুদুল হক মুকুল, গোলাম কাউসার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলতাফ হোসেন, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় প্রমুখ।