১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাউয়েটে আইসিটি অলিম্পিয়াড অনুষ্ঠিত

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২১, ৯:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
বাউয়েটে আইসিটি অলিম্পিয়াড অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গত ৩১ জানুয়ারি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর আইসিই বিভাগের সহযোগিতায় এবং বাউয়েট আইসিটি ক্লাবের উদ্যোগে সন্ধ্যা সাড়ে সাতটায় ভার্চুয়াল প্ল্যাটফরম জুমে “বাউয়েট আইসিটি অলিম্পিয়াড ২০২১” আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর মোঃ মোস্তফা কামাল এবং সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বুয়েটের সিএসই বিভাগের সাবেক স্বনামধন্য কম্পিউটার বিজ্ঞানী প্রফেসর ড. মোঃ কায়কোবাদ উপস্থিত থেকে অনুষ্ঠানটি আলোকিত করেন।

বিশেষ অতিথি বলেন, ‘বাউয়েটের আইসিই বিভাগের সহযোগিতায় এবং বাউয়েট আইসিটি ক্লাব সময় উপযোগী একটি উদ্যোগ গ্রহণ করেছে যার মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হয়েছে। সারা দেশ থেকে দুই শতাধিক কলেজ থেকে দেড় হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে।’ ঢাকার নটরডেম কলেজের শিক্ষার্থী আবু সায়েদ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ল্যাপটপ অর্জন করেছে। হলি ক্রস কলেজের শিক্ষার্থী মাহিয়া নাজনিন ১ম রানার আপ এবং ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী মোঃ ফুয়াদ আল আলম ২য় রানার আপ হয়েছে।

চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রতিযোগীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এছাড়া প্রত্যেক অংশগ্রহণকারী প্রতিযোগীদের সনদপত্র প্রদান করা হবে। উল্লেখ্য যে, উক্ত অলিম্পিয়াডে বিচারক হিসেবে ছিলেন রুয়েটের সিএসই বিভাগের প্রফেসর ড. শহীদ উজ জামান, ইটিই বিভাগের প্রফেসর ড. মোঃ কামাল হোসেন এবং বাউয়েটের ইসিই অনুষদের ডিন প্রফেসর ড. মির্জা এএফএম রশিদুল হাসান প্রমূখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন