১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পত্নীতলায় ট্রাক্টর-ইজিবাইকের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২১, ৮:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
পত্নীতলায় ট্রাক্টর-ইজিবাইকের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত
বিজ্ঞাপন

এফএনএস : নওগাঁর পত্নীতলা উপজেলার কঞ্চিপুকুর এলাকায় ট্রাক্টর ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে রিপন ছোটকু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। গতকাল সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন পত্নীতলা উপজেলার বাঁকরইল গ্রামের লাল চানের ছেলে। স্থানীয়রা জানান, ইট বোঝাই একটি ট্রাক্টর সাপাহার থেকে পত্নীতলা আসছিল।

পথে কঞ্চিপুকুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি ইজিবাইকের সঙ্গে ট্রাক্টরটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইজিবাইকে থাকা রিপনের। এ সময় আহত হন আরও তিনজন। আহতদের নাম জানা যায়নি। তাদের উদ্ধার করে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন