২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে এস,এস,সি পরীক্ষা দিচ্ছে বাবা-মেয়ে

প্রকাশিত: ১৩ মে ২০২৩, ১:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক, শিক্ষানগর
লালপুরে এস,এস,সি পরীক্ষা দিচ্ছে বাবা-মেয়ে
বিজ্ঞাপন

শাহ আলম সেলিম, লালপুর
নাটোরের লালপুরে এস,এস, সি ও সমমান পরীক্ষায় বাবা ও মেয়ে অংশগ্রহণ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে । আব্দুল হান্নান ২০২১ সালে পৌরসভা নির্বাচনে গোপালপুর পৌরসভার মেয়র পদে নির্বাচনে অংশ গ্রহণ করে তিনি আলোড়ন সৃষ্টি করেন। তবে সে পরাজিত হন। উপজেলার রুইগাড়ী উচ্চ বিদ্যালয় থেকে ভোকেশনাল শাখা থেকে এস,এস,সি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আব্দুল হান্নান অরফে মেয়র হান্নান (৪০)। আর উপজেলার গোপালপুর মিলস্ হাইস্কুল থেকে এস,এস,সি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আব্দুল হান্নানের মেয়ে হালিমা খাতুন (১৫)। আব্দুল হান্নান গোপালপুর পৌরসভা এলাকার নারায়ণপুর মহল্লার আলহাজ্ব লাল মিয়ার ছোট ছেলে। মতামত,আব্দুল হান্নান বলেন, ১৯৯৮ সালে মিলস্ হাইস্কুল থেকে এস,এস,সি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়। এর পর আর লেখা পড়া করতে পারেনি। সংসার জীবনে নেমে পড়ি। প্রৈতৃক সূত্রে গোপালপুর রেলগেট এলাকায় প্রাপ্ত একটি দোকান পাই। সেই দোকানে চা বিক্রয়ের আয় আর জমি চাষ আবাদ করে সুখেই চলছে আমাদের সংসার জীবন। এস,এস,সি পরীক্ষায় অংশগ্রহণকারী হালিমা খাতুন বলেন,আমি আমরা বাবাকে নিয়ে গর্বিত। আমার বাবাকে দেখে অন্যরা লেখা পড়ায় অনুপ্রাণিত হবে। বাবা ও আমি যেন ভালো ফলাফল করতে পারি এজন্য আপনার দোয়া করবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন