প্রেস বিজ্ঞপ্তি
গতকাল বুধবার সকাল ১১টায় বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ (সদর দপ্তর) রাজশাহীর আয়োজনে রেলওয়ে হাসপাতালে আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিপুল ভোটে মেয়র নির্বাচনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান। রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ সদর দপ্তর শাখার সভাপতি মোতাহার হোসেন এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক লীগ সিলেট শাখার সাবেক সভাপতি মতিন ভুঁইয়া। সঞ্চালনা করেন রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ সদর দপ্তর শাখার সাধারণ সম্পাদক আকতার আলী। আরো বক্তব্য রাখেন রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ সদর দপ্তর শাখার সহ-সভাপতি আজহার আলী, অতিরিক্ত সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক স্যতব্রত ইসলাম (হৃদয়),সহ-সম্পাদক আশরাফ আলী সহ জিয়া, মুসা, শাহজাহান প্রমুখ।
জাতীয় শ্রমিক লীগ : জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে বুধবার সকাল ১১টায় সরকারি দপ্তর বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রেশন গবেষণা ইনস্টিটিউট, রেশম পি থ্রি রাজশাহী, সহ বিভিন্ন দপ্তরে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, জাতীয় শ্রমিক কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, বাংলাদেশ আওয়ামী লীগ শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য আবু সেলিম, নগর শ্রমিক লীগের সহ-সভাপতি মোতাহার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এম শহিদুল সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, কাবাতুুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, অর্থ সম্পাদক আফজাল, সমাজকল্যাণ সম্পাদক রুবেল হোসেন, কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম (সাগর) রেলওয়ে শ্রমিক লীগ সদর দপ্তর শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সদস্য হৃদয়, জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জীবন, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক-শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রিমন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সভাপতি রাজন, সাধারণ সম্পাদক শায়েব আলী, ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতা বাবু প্রমুখ।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড : বুধবার বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, রাজশাহী জেলা ইউনিটের উদ্যোগে রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে থেকে কামারুজ্জামান চত্বর, নিউ মাকেট ও সিটি কর্পোরেশন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, রাজশাহী জেলা ইউনিটের সভাপতি মাহমুদ হাসান ফয়সল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মিঠু, সহ-সভাপতি মাসুম আখতার শিশির, মাসুম আল রশিদ, শরীফ উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক তৌহিদ জামিল, সহ-সাংগঠনিক সম্পাদক এসএম শুভ, দপ্তর সম্পাদক আহসান আলী, সমাজকল্যান সম্পাদক নাফিজ হাসান খান, আইন বিষয়ক সম্পাদক এস.এম জলি সহ জেলা ইউনিটের সদস্যবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাগমারা উপজেলার সদস্য সচিব সেজান রহমান উপজেলা নেতৃবৃন্দ।
ছাত্রলীগের সাবেক নেতাকর্মী: মহানগর ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের উদ্যোগে আজ বুধবার বিকাল ৫টায় রাজশাহী মহানগরীর হজে¦র মোড় থকে শুরু করে কড়ইতলা, বিশ্ববিদ্যালয় স্টেশন বাজার এবং তৎসংলগ্ন এলাকায় প্রচার প্রচারনা ও লিফলেট বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি এবং মহানগর আওয়ামী লীগ এর সহ-সভাপতি নাঈমুল হুদা রানা, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর এবং সাবেক সভাপতি আব্দুল মোমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, সাবেক ছাত্রলীগের রকিবুল হাসান, শহিদুল ইসলাম বিপুল (ভারপ্রাপ্ত সভাপতি মহানগর স্বেচ্ছাসেবক লীগ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, সাবেক সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটু, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহমুদ হাসান রাজীব সহ সাবেক ছাত্রলীগের প্রায় তিন শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।