স্টাফ রিপোর্টার
আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা খায়রুজ্জামান লিটনকে পুনরায় মেয়র নির্বাচিত করার লক্ষ্যে রোববার(০৭ মে) বিকালে রানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের, সন্ধ্যা ৭.৩০টায় কোর্ট স্টেশন চত্বরে ০২ নং ওয়ার্ডের অন্তর্গত হড়গ্রাম পূর্বপাড়া মহল্লার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা সমূহে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি ডা: তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, রাজপাড়া থানা আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান বাবু, মহানগর আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইপফাৎ আরা কামাল, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মুনজুর হাসান মিঠু, রাজপাড়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বোয়ালিয়া (পূর্ব) থানা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পলি নাসরিন। সভা সমূহে সভাপতিত্ব করেন যথাক্রমে ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এহসানুল্লাহ বাবু, হড়গ্রাম পূর্বপাড়া মহল্লার কমিটির আহ্বায়ক জয়নাল আবেদীন। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
মহানগর যুবলীগ : আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা খায়রুজ্জামান লিটন কে পুনরায় মেয়র হিসাবে নির্বাচিত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে নগরীর ৪নং ওয়ার্ডে প্রচার লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতৃবৃন্দ আগামী ২১শে জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে জননেতা লিটনকে মেয়র পদে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগরের সভাপতি রমজান আলী, রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ সহ মহানগর যুবলীগের নেতৃবৃন্দ ও ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু, সাধারন সম্পাদক বাপ্পি চৌধুরি রনি সহ নেতাকর্মীবৃন্দ।
জেলা কৃষক লীগ : রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুজ্জামান লিটন কে নৌকা প্রতীকে পুনরায় বিজয়ী করার লক্ষ্যে রাজশাহী জেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(০৭ মে) রাজশাহী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কৃষক লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ মো: তাজবুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ওয়াজেদ আলী খাঁন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি এন্তাজ আলী, কাজী শিহাব উদ্দীন তনু, দেওয়ান মোঃ রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, হাসানুজ্জামান উজ্জ্বল, আরব আলী, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম বাচ্চু, অর্থ সম্পাদক এনামুল হক মন্ডল, আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক রিপন। উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু, কৃষি পণ্য ও ফসল বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন লতা, মহিলা বিষয়ক সম্পাদক মারুফা খাতুন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক শহিন আলম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রিয়া রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, মহসিন আলী, সুফিয়া বেগম, আব্দুর রাজ্জাক সরকার বাবু, কবি কামাল পারভেজ, আখতার রহমান, মহসিন আলী, গোলাপ হোসেন, সরওয়ারে আলম মানিক, ফিরোজ আহমেদ রানা, মাসুম আলম, সাদ্দাম হোসেন, শফিকুল ইসলাম শাফি, আফসার আলী, রুহুল আমিন, শাহিনা খাতুনসহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওযার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।