২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কুষ্টিয়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা

প্রকাশিত: ৬ মে ২০২৩, ৪:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
কুষ্টিয়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি
কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ মে) সকাল ৯ টায় কুষ্টিয়া মিশন স্কুল মিলনায়তনে কুষ্টিয়া সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর আয়োজনে দি-কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর সহযোগিতায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন কাল্ব খ-অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন।

কুষ্টিয়া সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান হাসনা হেনা এর সভাপতিত্বে ও ডিরেক্টর সুলতানা পারভীন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কাল্ব মেহেরপুর-চুয়াডাঙ্গা-কুষ্টিয়া জেলার সহকারী জেলা ব্যবস্থাপক সুজয় কুমার বসু, কুষ্টিয়া সদর উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মহিবুল হক, কুষ্টিয়া সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা পরিষদের সেক্রেটারি শামসুন নাহার, ট্রেজারার আসাদ উল হক, ডিরেক্টর আবুল কালাম আজাদ, উপজেলা ব্যবস্থাপক সব্যসাচী বিশ্বাস, প্রোগ্রাম অফিসার মাসুদ রানা, অফিস সহায়ক শামসুন নাহার রেখা সহ কর্মকর্তা, কর্মচারী, সদস্য ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য এসময় সর্বোচ্চ আমানত, নিয়মিত শেয়ার ও সঞ্চয় জমাদানকারী এবং র‌্যাফেল ড্র-এর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন