বদলগাছীতে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পবা প্রতিনিধি
নওগাঁ জেলার বদলগাছী বালুভরা আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শেষে র্যাফেল ড্র-এর মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (০৪ মে) সকাল ১০ টায় বদলগাছী উপজেলা পরিষদ হলরুমে বদলগাছী বালুভরা আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আয়োজনে অতিথি ছিলেন কাল্ব খ-অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন।
বদলগাছী বালুভরা আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান রতন পাহান এর সভাপতিত্বে ও সেক্রেটারি প্রদীপ এক্কা এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কাল্ব এর অডিট অফিসার উৎপল কুমার অধিকারী, এমএমপি সমিতির সভাপতি বিনোদ কুমার, বদলগাছী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের উপজেলা ব্যবস্থাপক মফিজুর রহমান, বদলগাছী বালুভরা আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা পরিষদের ভাইস চেয়ারম্যান সুমি রানী, ট্রেজারার বিদ্যুৎ তির্কী, ডিরেক্টর পুতুল রানী ও স্বরস্বতী রানী, ঋণ মন্জুরী কমিটির সভাপতি মন্টু পাহান, সদস্য নুনিতা রানী ও ববিতা তুলসিয়ার, পর্যবেক্ষণ কমিটির সভাপতি শিলন হেমব্রম, সদস্য গোলাপী রানী ও সকালী রানী, উপজেলা ব্যবস্থাপক কমল পাহান ও অফিস সহায়ক সাথী হেমব্রম সহ কর্মকর্তা, কর্মচারী, সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
