২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শিবগঞ্জে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক

প্রকাশিত: ২ মে ২০২৩, ১০:৩৪ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
শিবগঞ্জে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক
বিজ্ঞাপন

শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় মহিলা সংস্থা পরিচালিত তথ্য আপার উদ্যোগে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মনাকষা টোকনা এলাকায় আয়োজিত বৈঠকে উপজেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, তথ্য আপা জাতীয় মহিলা সংস্থা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। যা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) হিসেবে দীর্ঘদিন যাবত নারীদের বিনা পয়সায় বিভিন্ন প্রকার সেবা প্রদান করে আসছে। উঠান বৈঠক পরিচালনা করেন উপজেলা তথ্য কর্মকর্তা। শেষে নারীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন