২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে আগ্নীয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় আটক ১

প্রকাশিত: ২ মে ২০২৩, ১:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে আগ্নীয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় আটক ১
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর
নাটোরের লালপুরে আগ্নীয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় মামলায় নাসির(৩৭) নামের এক জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে। রবিবার রাতে বিলমাড়ীয়া এলাকায় স্থানীয় থানার পুলিশ অভিযান চালিয়ে নাসিরকে আটক করেন। জানা যায়, গত ১৮ এপ্রিল উপজেলা বিলমাড়ীয়া থেকে ১ টি শটগান,১ টি রাইফেল,২ টি একনলা বন্দুক সহ শটগানের ২৫ টি ও রাইফেলের ৯৭ টি গুলি ও একটি নতুন মোটরসাকেল উদ্ধার করে স্থানীয় পুলিশ। এঘটনায় লালপুর থানার এস,আই আব্দুল আলীম ওই দিন ১ জনের নামে সহ অজ্ঞাতনামা ২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন