রবিবার

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক

কুড়িগ্রামে তীব্র শীতে এক দিন মজুরের মৃত্যু

Paris
Update : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরো তীব্র আকার ধারণ করেছে। গত ২৪ ঘন্টায় হাড়কাঁপানো কনকনে ঠান্ডা আর উত্তরের শিরশিরি হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ ঘরের বাহিরে থাকতেই পারছে না। উত্তর জনপদ এখন কার্যত হিমঘরে পরিণত হয়েছে। গতকাল রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কুড়িগ্রামের রাজারহাটে ৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। হুল ফুটানো কনকনে ঠান্ডায় শীতজনিত রোগে আত্রান্ত হয়ে রাজারহাটে ইরি-বোরো চারা তুলতে গিয়ে মো. আজাদ আলী(৪৩) নামের এক যুবক মারা গেছে। প্রায় দুই সপ্তাহ ধরে এ অঞ্চলে তাপমাত্রার পারদ নিম্নগামী থাকায় মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।

সবচেয়ে বেশি দূর্ভোগের মুখে রয়েছে শিশু ও বৃদ্ধরা। লাগাতার শৈত্যপ্রবাহের কারণে ভরা ইরি-বোরো মৌসুমে তীব্র ঠান্ডায় পানিতে নেমে কৃষি শ্রমিকরা চারা রোপন করতে না পারায় বোরোধান চাষ ব্যাহত হচ্ছে। তীব্র ঠান্ডার কারণে কৃষিতে বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। এদিকে কাজ করতে না পারায় কৃষি শ্রমিকরা খাদ্য সংকটের মুখে পড়েছে। এদিকে রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের কেন্দ্রা মৌজার মৃত জহুর উদ্দিনের পুত্র মোঃ আজাদ আলী(৪৩) সহ আলাম কালাম ও মোস্তাককে নিয়ে ৩১জানুয়ারী গতকাল রোববার ভোরে গোদ্দারের ব্রীজের পাশে কনকনে ঠান্ডায় ইরি-বোরো চারা তুলতে যায়। চারা উত্তোলনের সময় আজাদ আলী টলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় বলে ওই এলাকার ইউপি সদস্য বিপ্লব আলী ও সাবেক ইউপি সদস্য মাইনুল ইসলাম নিশ্চিত করেন।

জেলার হাসপাতাল ও বেসরকারি ক্লিনিক গুলোতে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো থেকেও শীত জনিত কারণে রোগী ভর্তির খবর পাওয়া গেছে। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ নানা শীত জনিত রোগে। বৃদ্ধদের অধিকাংশই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতলে চিকিৎসা নিচ্ছে। এদিকে ঘনকুয়াশা ভেদ করে দিনের ১২টার দিকে সূর্য কিছু ক্ষনের জন্য দেখা দিলেও উত্তাপ নেই। এ অবস্থায় উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও কোথাও দিনের বেলাতে আগুনের কুন্ডলী জ¦ালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে ছিন্নমূল মানুষ।

বিকেল ৫ থেকে ৬ টার মধ্যে রাস্তা, বাজার ঘাট, ঘরবাড়িসহ পুরো এলাকা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে যা পরদিন সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত থাকছে। ফলে হাট বাজার ও রাস্তা-ঘাটে জন সমাগম কমে গেছে। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, ৩১জানুয়ারী গতকাল রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে রেকর্ড করা হয় ৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। আরো ৭২ঘন্টা এরকম পরিস্থিতি থাকবে বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris