মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

ঈশ্বরদী থেকে সরাসরি কক্সবাজার যাবে ট্রেন

Paris
Update : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১

এফএনএস : যমুনা নদীর ওপর দিয়ে বঙ্গবন্ধু দ্বিতীয় রেল সেতু এবং ঈশ্বরদী-জয়দেবপুর পর্যন্ত ডাবল রেল লাইনের কাজ শেষ হলেই ঈশ্বরদী থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। গত শুক্রবার দুপুরে রেলের চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে খুলনা-মংলা বন্দর প্রকল্পে যাওয়ার পথে ঈশ্বরদী স্টেশনে বিরতীকালে তিনি এ কথা জানান। রেলমন্ত্রী বলেন, উত্তর ও পশ্চিমাঞ্চলের সব ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে ঢাকা যায়। প্রতিদিন ৪২টি ট্রেন বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচল করে।

সিঙ্গেল লাইন হওয়ায় এবং দ্বিতীয় রেলসেতু না থাকায় বর্তমানে বঙ্গবন্ধু সেতুর ওপর বেশি চাপ পড়ছে। ঈশ্বরদী বাইপাস থেকে ঢাকার টঙ্গী পর্যন্ত সিঙ্গেল লাইন হওয়ায় ট্রেনের সময় বিপর্যয় হচ্ছে। এই কারণে চাহিদা থাকা সত্ত্বেও এই রুটে নতুন করে আরও ট্রেন চালু করা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, রেলওয়েতে লোকবল সঙ্কট আছে। পর্যায়ক্রমে এগুলো পূরণ করা হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে রেলওয়ের সব সমস্যার সমাধান করা হবে।

এ সময় রেলমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ট্রেনে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, অতিরিক্ত মহা-পরিচালক (অপারেশন) সরদার শাহাদাৎ আলী, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান, পাকশি বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিন, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ, বিভাগীয় প্রকৌশলী-১ বীরবল মন্ডল, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম সোহান প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris