১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নলডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়রকে প্রেসক্লাবের সংবর্ধনা

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২১, ৮:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নলডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়রকে প্রেসক্লাবের সংবর্ধনা
বিজ্ঞাপন

নলডাঙ্গা সংবাদদাতা : নাটোরের নলডাঙ্গায় প্রেসক্লাব ও উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে পৌরসভার নব নির্বাচিত মেয়র মনিরুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে সংগঠনের কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নলডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ডাঃ শেখ মজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌরসভার নব নির্বাচিত মেয়র মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুস শুকুর, সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য রঈস উদ্দিন রুবেল,

নলডাঙ্গা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুকুল, সাধারন সম্পাদক মামুনুর রশীদ, উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সাধারন সম্পাদক আমজাদ হোসেন মন্টু প্রমুখ। এরআগে মেয়র মনিরকে এই দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোসহ একটি ক্রেষ্ট প্রদান করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন