শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

মোহনপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

Paris
Update : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার
গ্যাস বিদ্যুৎ চাল ডাল আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত পুনরুদ্ধার ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্তান কমসুচি পালন করেছে মোহনপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। শনিবার (৮এপ্রিল) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতিতে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিকে ঘরে বিশৃঙ্খলা রোধে সতর্ক অবস্থান নেয় থানা পুলিশ।
উক্ত অবস্তান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক এমপি জাহান পান্না, বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন। মোহনপুর উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবুর আর রশিদ এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচি পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জাকির হোসেন বকুল ও সদস্য সচিব বাচ্চু রহমান।


আরোও অন্যান্য খবর
Paris