মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

লালপুরের বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিনের ইন্তেকাল

Paris
Update : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরের বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন সোনা (৭০) রাজধানীর সন্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ( ইন্না ল্লিলাহি —– রাজিউন)। গত শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা সন্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি ছিলেন। তিনি দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান এর মেজ ভাই। মৃত্যুকালে স্ত্রী ও ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন তিনি।

শনিবার দুপুর ২ টা ১০ মিনিটের দিকে উপজেলার পাইঁকপাড়া ঈদগাহ মাঠ চত্বরে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযা শেষে স্থানীয় কবর স্থানে বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন সোনার মরাদেহর দাফন সম্পূর্ণ করা হয়। নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ তাঁর মৃত্যুতে গভির শোক প্রকাশ করেন। এবং শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানান।


আরোও অন্যান্য খবর
Paris