২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

হিয়ায়িত মাছের মধ্যে পাচার হচ্ছিল ১০ লাখ টাকার হেরোইন

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩, ৫:১১ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
হিয়ায়িত মাছের মধ্যে পাচার হচ্ছিল ১০ লাখ টাকার হেরোইন
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে অভিনব কায়দায় হিমায়িত করা মাছের মধ্যে পাচার করার সময় ১০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে জেলা শহরের উপর রাজারামপুর সিসিডিবি মোড় থেকে হেরোইনসহ পাচারকারী আটক করা হয়। বৃহস্পতিবার মধ্যরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে জেলা পুলিশ। আটককৃত হেরোইন পাচারকারী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের মো. মজিবুর রহমান কালুর ছেলে মো. রনি ইসলাম (২৭)। পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইনসহ রনি ইসলামকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ। এসব হেরোইন অভিনব কায়দায় ফ্রিজড করা মাছ দিয়ে ঢাকা অবস্থায় এসব হেরোইন পাচার করা হচ্ছিল। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন