১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

৬১ ভোটে দলীয় প্রার্থীকে হারিয়ে মুন্ডুমালার মেয়র হলেন বিদ্রোহী সাইদুর

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২১, ৮:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
৬১ ভোটে দলীয় প্রার্থীকে হারিয়ে মুন্ডুমালার মেয়র হলেন বিদ্রোহী সাইদুর
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে মাত্র ৬১ ভোটের ব্যবধানে দলীয় প্রার্থীকে হারিয়েছে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান। এ পৌরসভা আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ছিলেন আমির হোসেন আমিন। মুন্ডুমালা পৌরসভায় ৩ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমির হোসেন আমিন নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫৩৯৮ ভোট।

আর বিএনপির মনোনীত প্রার্থী ফিরোজ কবীর ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৩৬৮১ ভোট এবং স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান তার জগ প্রতীকে ভোট পেয়েছেন ৫৪৫৯ ভোট। মুন্ডুমালা পৌরসভায় ১০টি ভোট কেন্দ্রের ভোট গ্রহন করা হয়। এর মধ্যে ৮টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। ১০টি কেন্দ্রের পুরুষ-মহিলা মিলে ৫৩টি বুথে ভোটাররা ভোট দেন। মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৬৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৭৪৪ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৯৫১ জন।
৬১ ভোটে দলীয় প্রার্থীকে

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন