নাচোলে বিনামূল্যে কৃষি প্রনোদনা বিতরণ
নাচোল থেকে প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কৃষি অফিসের আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ১’শ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা বিতরণ করা হয়েছে। কৃষিই সমৃদ্ধি মুজিব বর্ষের অঙ্গিকার কৃষি হবে দূর্বার শ্লোগানকে সামনে রেখে ২০২২- ২০২৩ অর্থ বছরে খরিফ – ১/ ২০২৩- ২৪ মৌসুমে পাট (আঁশ) ও উফশী রোপা আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসুচির উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্ব প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান ও জান্নাতুন নাঈম, উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ।
কৃষি অফিসার বুলবুল আহম্মেদ জানান, নাচোল উপজেলার ৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৪ হাজার ১০০ জন প্রান্তিক কৃষকের প্রতি জন কৃষককে বিঘা প্রতি ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি এবং উচ্চ ফলনশীল ধান বীজ ব্রি – ৪৮, ৫ কেজি হারে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
