২৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সোনামসজিদ সীমান্তে দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৩, ৮:২৬ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
সোনামসজিদ সীমান্তে দুই কোটি টাকার হেরোইন উদ্ধার
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তের ১০০ গজ অভ্যন্তরে মালিকবিহীন প্রায় দুই কোটি টাকা মূল্যের হেরোইন উদ্বার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। মঙ্গলবার (০৪ এপ্রিল) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে এসব হেরোইন উদ্বার করা হয়। বুধবার (০৫ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, বিজিবির একটি বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির সীমান্ত পিলার ১৮৩/৪ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ০২ কেজি হেরোইন আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
বিজিবি আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুর ২টার দিকে শিবগঞ্জের চৌকা বিওপির হাবিলদার রেজাউল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৫/১-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পারচৌকা রাঘববাটিবিল নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫৮ হাজার পিস ভারতীয় ঔষধ (ডেক্সামেথাসোন ট্যাবলেট) উদ্ধার করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া জানান, ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন