সর্বশেষ সংবাদ
জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’ সাপাহারে বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

ভারতীয় সহকারী হাইকমিশন ও রাসিকের যৌথ উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

Paris
Update : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন ও রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শনিবার সকালে নগরীর ভদ্রা পারিজাত লেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি।

অনুষ্ঠানে শাহীন আকতার রেনী বলেন, সুস্থ্য থাকতে পরিস্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই। পরিস্কার-পরিচ্ছন্ন শহর ও দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। তিনি আরো বলেন, নগরপিতার নেতৃত্বে পরিস্কার-পরিচ্ছন্নতায় রাজশাহী দেশসেরা। এমনকি বাতাসে ক্ষতিকারণ ধূলিকণা কমানোয় বিশে^র সেরা শহর রাজশাহী। রাজশাহীর এই অর্জন ধরে রাখতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে। এ সময় রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ ও বিডিক্লিন সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন।


আরোও অন্যান্য খবর
Paris