মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

গোদাগাড়ীতে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ

Paris
Update : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

তানোর প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের (ইউপি) নবাইবটতলায় সেন্ট যোসেফস নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের আরো বেশী বিদ্যালয় গামী ও আধুনিক শিক্ষা গ্রহণ নিশ্চিত করতে আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষাপোকরণ বিতরণ এবং “ফাদার আর্তুরো স্পেজিয়ালে পিমের ৫০ বছরের রাজকীয় অভিষেকের সুবর্ন জয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে।

গতকাল শুক্রবার স্থানীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিক্ষাপোকরণ বিতরণ করেন। এসব সামগ্রীর মধ্যে রয়েছে ৪০ সেট বেঞ্চ, ৪টি ল্যাপটপ ও ৪টি প্রজেক্টর প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সারিকুুুল ইসলাম ও দেওপাড়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী (সম্ভাব্য) এবং উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক আদর্শিক ও পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন তরুণ নেতৃত্ব বেলাল উদ্দিন সোহেল প্রমুখ।

এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এদিকে উপস্থিত নেতা ও কর্মী-সমর্থকগণ আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে বেলাল উদ্দিন সোহেলকে মনোনয়ন দেয়ার জন্য প্রধান অতিথির কাছে আকুল আবেদন করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris