শিবগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪ জনের জেল
শিবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০১ মার্চ) সকালে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মা নদীর তীরে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্তরা হল- সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে ওসিম (২৮), নরেন্দ্রপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে সাহাবুল হোসেন (২৭), শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর গ্রামের সম্ভু আলীর ছেলে রাজু (৩৪) ও নারায়ণপুর গ্রামের আবদুল আওয়ালের ছেলে মেহেদী হোসেন (২৩)। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি জানান, পদ্মা নদীর তীর থেকে অবৈধভাবে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা বালু উত্তোলন করছে- এমন সংবাদের ভিত্তিতে সকালে পদ্মা নদীর ৬ নম্বর বাঁধ এলাকায় অভিযান চালিয়ে ট্রাক্টরসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় প্রত্যেককে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এমন অভিযান অব্যহত থাকবে।
