সর্বশেষ সংবাদ
জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’ সাপাহারে বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

প্রথম দফায় রাজশাহী পৌঁছেছে এক লাখ ৮০ হাজার ডোজ টিকা

Paris
Update : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে প্রথম দফায় ১ লাখ ৮০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসে পৌঁছেছে। শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বেক্সিমকো ফার্মার কাভার্ড ফ্রিজার ভ্যানে রাজশাহী জেলা ইপিআই স্টোরে ১৫টি কার্টুনে ভ্যাকসিনগুলো এসে পৌঁছালে তা গ্রহণ করেন সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার। এর আগে ঢাকা থেকে বৃহস্পতিবার রাতে একটি ফ্রিজআপ করা কাভার্ড ফ্রিজার ভ্যান রাজশাহীতে রওনা দেয়। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় রাজশাহীতে ভ্যাকসিনগুলো পৌঁছালে সিভিল সার্জন তা গ্রহণ করেন। কড়া পুলিশ পাহারায় ভ্যাকসিনগুলো রাজশাহীতে আনা হয়েছে।

টিকা গ্রহণের সময় সিভিল সার্জন বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করা হবে। রাজশাহীতে সুশৃঙ্খলভাবে এই কার্যক্রম পরিচালনা জন্য আমরা জেলা স্বাস্থ্য কমিটি বসে সিদ্ধান্ত গ্রহণ করবো এবং প্রাপ্ত দিকনির্দেশনা অনুসারে নিয়মতান্ত্রিকভাবে ভ্যাকসিন প্রদান কার্যক্রম যথাসময়ে শুরু করা হবে। তিনি জানান,আগামী ১ ও ২ ফেব্রুয়ারি স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন প্রয়োগের প্রশিক্ষণ দেয়া হবে। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, সিটি কর্পোরেশনের নির্ধারিত কেন্দ্র, সিভিল সার্জনের নির্ধারিত কেন্দ্র এবং রাজশাহী সেনাবাহিনীর নির্ধারিত কেন্দ্রে একাধিক বুথে টিকা প্রয়োগ শুরু হবে।


আরোও অন্যান্য খবর
Paris