সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

নগরীতে পিস্তল ও গুলিসহ এক যুবক আটক

Paris
Update : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে বিদেশি পিস্তল, পাইপগান, গুলি ও ম্যাগজিনসহ সুকচান (২০) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি পাইপ গান, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিনসহ সুকচানকে আটক করে। গতকাল শুক্রবার সকালে তাকে থানায় সোপর্দ মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris