মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

ধামইরহাটে ১০ লাখ টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

Paris
Update : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১

ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ১০ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। উপজেলার সীমান্তবর্তী রসপুর গ্রামের মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় এ মূর্তি উদ্ধার করা হয়। ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন, পিএসসি,জি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলতলী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো.মাহবুবুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা গত বৃহস্পতিবার রাতে সীমান্তবর্তী রসপুর গ্রামের মাঠে অভিযান চালায়।

অভিযানে মালিকবিহীন অবস্থায় সাড়ে নয় কেজি ওজনের ১৪ ইঞ্চি দৈঘ্য এবং ৮ ইঞ্চি প্রস্ত বিশিষ্ট একটি কষ্টি পাথারের মূর্তি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। অপরদিকে উপজেলার কালুপাড়া বিওপির নায়েব সুবেদার মো.আলমগীর হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্তবর্তী আলতাদিঘী মাঠে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৭৪ বোতল ফেনসিডিল আটক করে। যার সিজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা।


আরোও অন্যান্য খবর
Paris