ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট পৌরসভা নির্বাচন আজ ১৫ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সুষ্টু নির্বাচনের লক্ষে কেন্দ্রে কেন্দ্রে সকল মালামাল গতকাল পৌঁছে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নির্বাচনের অনুকূলে রাখার পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। নির্বাচনে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধামইরহাট উপজেলা নির্বাচন ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, ধামইরহাট পৌরসভার নির্বাচন ৯টি ওয়ার্ডে ৯টি কেন্দ্রের ৩৮টি বুথে অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার বিকেলে ব্যালক পেপার ছাড়া সকল মালামাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে।
সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের দিন সকালে প্রত্যেকটি কেন্দ্রে ব্যালট পেপার পৌছে দেয়া হয়। ৯টি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে ২০৮ পুলিশ ও ৫১ জন আনসার নিয়োগ রয়েছে। এছাড়া ষ্ট্যাইকিং ফোর্স হিসেবে র্যাব, দুই প্লাটুন (৪০ জন) বিজিবি ও পুলিশ বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে ১জন করে নির্বাহী ম্যাস্ট্রিসেট নিয়োগ করা হয়েছে। নির্বাচনে মেয়র পদে নৌকার মার্কার বর্তমান মেয়র আমিনুর রহমান,ধানের শীষের সাবেক পৌর প্রশাসক মাহবুবুর রহমান চৌধুরী চপল এবং নারকেল গাছ প্রতীক নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান এড.আইয়ুব হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১৭ জন নারী এবং ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। উল্লেখ্য ধামইরহাট পৌরসভার প্রথম নির্বাচন ২০০৬ সালের ৩০ মে অনুষ্ঠিত হয়েছিল। সীমানা জটিলতায় হাইকোর্টে রীট দায়ের করার নির্বাচন বন্ধ ছিল। অবশেষে রীট নিষ্পত্তির পর তৃতীয় ধাপে আজ শনিবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ১২ হাজার ৬৪০ জন মোট ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ৬ হাজার ২২৭ এবং নারী ৬ হাজার ৪১৩ জন ভোটার রয়েছে।