এফএনএস
জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের দায়িত্ব পালন করতে পারবেন বলে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে করা আপিল আবেদনের বিষয়ে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন চেম্বার জজ আদালত। আগামী ২৭ ফেব্রæয়ারি এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। জাপার বহিষ্কৃত নেতা এবং দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধার করা আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহীমের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। গত ৯ ফেব্রæয়ারি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন জিয়াউল হক মৃধা। গত ৫ ফেব্রæয়ারি গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের দায়িত্ব পালন করতে পারবেন না মর্মে নিম্ন আদালতের রায় আট সপ্তাহের জন্য স্থগিত করেন হাইকোর্ট। ফলে জাপা চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানান তার আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। এ বিষয়ে জিএম কাদেরের রিভিশন আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ওইদিন হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের একক বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ওইদিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মুহাম্মমদ সিরাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল মো. ইনসান উদ্দিন শেখ ও সহকারী অ্যাটর্নি জেনারেল মামুনুর রশিদ। শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা বাতিল চেয়ে জিএম কাদেরের আপিল গত ১৯ জানুয়ারি নামঞ্জুর করেন ঢাকার জেলা জজ আদালত। ওই আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয় উচ্চ আদালতের রুলে। মামলার বাদী জিয়াউল হক মৃধাকে আট সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। গত ১৯ ফেব্রæয়ারি গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাপা চেয়ারম্যানের আবেদন খারিজ করে আদেশ দিয়েছেন ঢাকার জেলা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভ‚ঁইয়া। ওই আদেশের ফলে দলের চেয়ারম্যান হিসেবে তার ওপর নিষেধাজ্ঞা বহাল ছিল। আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন জিএম কাদের।