তানোর প্রতিনিধি
দেশব্যাপী বিএনপি জামাতের অপরাজনীতি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীর তানোরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলের দিকে তানোর পৌর এলাকার কালিগঞ্জ ধান হাট চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে বক্তব্য উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা আবুল বাসার সুজন। উপজেলা সৈনিক লীগের সাধারন সম্পাদক বদিউজ্জামান নয়নের সনঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জুবায়ের ইসলাম, মুন্ডুমালা পৌর আ”লীগের সম্পাদক আমির হোসেন আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান মহিলালীগ সভাপতি সোনিয়া সরদার, উপজেলা কৃষকলীগ সভাপতি রাম কমল সাহা, সম্পাদক ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, সাবেক নেতা জিল্লুর রহমান, আসলাম উদ্দিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর নাহিদ হাসান, কাউন্সিলর মোহাম্মাদ আলী মন্টু, উপজেলা সেচ্ছাসেবকলীগের সদস্য সচিব রামিল হাসান সুইট,কলমা ইউপি যুবলীগ নেতা তানভীর, বেলাল উদ্দিন, মমিন, ইউপি সদস্য লুৎফর রহমান, প্রমুখ