শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

বানেশ্বরে শান্তি সমাবেশ সফলের লক্ষ্যে দুর্গাপুরে আ’লীগের প্রস্তুতিসভা

Paris
Update : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর
আওয়ামী লীগের কেন্দ্রীয়ভাবে ঘোষিত সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার অংশ হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারি রাজশাহীর বানেশ্বরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ সফল ও স্বার্থকের লক্ষ্যে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান এমপি মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ শুক্রবার স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের দুর্গাপুর উপজেলা সদরের অফিস কক্ষে বিকেল ৫ টায় রাজশাহীর বানেশ্বরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ সফল ও স্বার্থকের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান এমপি মহোদয়ের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রভাষক আমিনুল হক টুলু। আরো বক্তব্য রাখেন পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আজাহার আলী খান, জেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, জেলা সৈনিক লীগের সভাপতি ওমর ফারুক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris