৩০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নিয়ামতপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১১০ শিক্ষার্থী

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নিয়ামতপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১১০ শিক্ষার্থী
বিজ্ঞাপন

নিয়ামতপুর প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে এইচএসসি ও সমমানের ফল প্রকাশে জিপিএ -৫ পেয়েছে ১১০ শিক্ষার্থী। উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৭ টি কলেজের ১০৯৩ জন শিক্ষার্থী। যার মধ্যে জিপিএ -৫ পেয়েছে ৯৫ জন, কৃতকার্য হয়েছে ৯১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে ১৮০ জন শিক্ষার্থী। উপজেলার ৬ টি আলীম মাদ্রাসা থেকে ১৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ -৫ পেয়েছে ৫ জন। কৃতকার্য হয়েছে ১৩৩ জন শিক্ষার্থী, অকৃতকার্য হয়েছে ২৬ জন শিক্ষার্থী। উপজেলার ৪ টি ভোকেশনাল (বিএম) কলেজের ২১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ -৫ পেয়েছে ১০ জন। কৃতকার্য হয়েছে ১৮৭ জন শিক্ষার্থী, অকৃতকার্য হয়েছে ৩১জন শিক্ষার্থী। উপজেলায় ফলাফলের দিক থেকে নিয়ামতপুর সরকারি কলেজ এগিয়ে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন