শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

দেশে নিরব দূর্ভিক্ষ চলছে : মির্জা আব্বাস

Paris
Update : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩

স্টাফ রিপোর্টার
বিএনপি’র রাজশাহী বিভাগীয় সমাবেশ গতকাল শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। সরকারের দমন-নিপিড়ন, নির্যাতনের বিরুদ্ধে এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি এবং জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্য পণ্য, গ্যাস বিদ্যুতের মূল্য কমানোর দাবীতে রাজশাহী মহানগরীর সোনাদিঘির মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারা বাংলাদেশে বিএনপি ১০টি বিভাগীয় গণসমাবেশ হয়েছে। এই সমাবেশকে ঘিরে সরকারীভাবে স্মরনকালের বাধা প্রদান। সকল প্রকার যানবাহন বন্ধ করে দিয়েও জনস্রোত ঠেকাতে না পেরে ভীত হয়ে এখন ভুল বকতে শুরু করেছে। তিনি আরো বলেন, দেশে এখন নিরব দূর্ভিক্ষ চলছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে জনগণ দিশেহারা হয়ে পড়েছে। এরমধ্যে কলকারখানা ও সিএনজি গ্যাসের মূল্য আবারও বৃদ্ধি করে সংকট আরো বৃদ্ধি করে দিয়েছে। প্রতিমাসে বিদ্যুতেরর মূল্য বৃদ্ধি করছে। এই অবৈধ সরকার মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়েছে। সে অর্থ বিদেশে পাচার করেছে। বিদেশে বাড়ি গাড়ি করে নিয়েছে। সুইচ ব্যাংকে অর্থ জমা করেছে তারা। এরফলে দেশে অর্থের তারুল্য সংকট দেখা দিয়েছে। বেকারত্বের হার প্রতিনিয়ত বাড়তেই আছে। কিন্ত্র এ অবস্থা আর চলতে দেয়া হবেনা। শান্তিপূর্ন আন্দোলনের মধ্যে দিয়েই এই সরকারের পতন ঘটানো হবে বলে উল্লেখ করেন তিনি।
রাজশাহী বিভাগের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনে আয়োজনে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও এম ওবায়দুর রহমান চন্দন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান মিয়া, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়ার মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য আবু বক্কার সিদ্দিক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, সাবেক সংসদ সদস্য জাহান পান্না।

 


আরোও অন্যান্য খবর
Paris