মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

শিবগঞ্জ পৌরসভার নৌকা প্রতীকের মনোনয়ন পেতে মনিরুলের আবেদন জমা

Paris
Update : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক ও দলীয় মনোনয়ন পেতে আবেদন পত্র জমা দিয়েছেন সৈয়দ মনিরুল ইসলাম। গত বৃহস্পতিবার আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আবেদন পত্র জমা দেন মনিরুল ইসলাম।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল ও সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ সেগুলো পর্যবেক্ষণ করে কেন্দ্রে পাঠাবে। কেন্দ্র জাচাই বাছাই শেষে যাকে বিবেচনা করবেন তাকেই প্রার্থী নির্বাচিত করা হবে। সৈয়দ মনিরুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ নজমল কবির (মুক্তা), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসুসহ আ.লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris