শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

এমপি ফারুককে রাজাকারপত্র বলায় তানোরে আসাদকে অবাঞ্চিত ঘোষণা

Paris
Update : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩

তানোর সংবাদদাতা
রাজশাহীর-১ (তানোর গোদাগাড়ী) আসনের তিনবারের সংসদ সদস্য ওমর ফারুক চৌধূরীর পিতা আজিজুল হককে রাজাকার ও এমপিকে রাজাকার পুত্র বলায় তানোরে জেলা আওয়ামীরীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে অবাঞ্চিত ঘোষনা করেছেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে থানা মোড়ে প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ এ ঘোষনা দেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি শরিফ খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, পাচন্দর ইউনিয়ন চেয়ারম্যান ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুল মতিন, চান্দুড়িয়া ইউপির চেয়ারম্যান সভাপতি মজিবর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জুবায়ের ইসলাম, কামারগাঁ ইউপি সম্পাদক সুফি কামাল মিন্টু প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর জনসভা সফল করার নামে ভাড়াটিয়া দ্বন্দ্বের গডফাদার আসাদ এমপি’র শহীদ পিতাকে রাজাকার ও এমপিকে রাজাকার পুত্র বলে দলে নতুন ভাবে বিভ্রান্ত সৃষ্টি করছেন। আসাদের সহযোগী রাব্বানী-মামুন ভাড়া করে এনে তানোরের মাটিকে কুলষিত করেছেন। প্রধানমন্ত্রীর মনোনীত চার বারের এমপি টিকিট পেয়েছেন এবং তিনবার এমপি হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছিলেন, জেলা সভাপতি সম্পাদক হয়েছিলেন। এমপি তানোরের কৃতি সন্তান, আর এমাটিতে এসে এধরনের কথা বলবে এটা সহ্য করা হবে না। এমপির পিতা ও চাচাকে রাজশাহীর বাবলা বনে পাক হানাদার বাহিনী গুলি করে নির্মম ভাবে হত্যা করেছে। তারপর থেকেই আওয়ামীলীগ ও বিভিন্ন সামাজিক সংগঠন ঐতিহাসিক বাবলা বন দিবস হিসেবে পালন করে আসছে, যা দিবালোকের মত পরিস্কার। আসাদ বড় চাঁদাবাজ আর রাব্বানী পাওনাদারের ভয়ে এলাকায় আসেন না। আর হঠাৎ করে এসে পাগলের মত কথা বলে গেলেন। প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি বুধবার বিকেলে রাজশাহীতে প্রধানমন্ত্রীর মাদ্রাসা মাঠে জনসভা সফল করার জন্য প্রচার মিছিল ও তানোর থানা মোড়ে প্রতিবাদ সভা করেন রাব্বানী-মামুন। সেই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাবেক সম্পাদক আসাদ। তিনি বক্তব্যের এক পর্যায়ে এমপি ফারুক চৌধূরীর পিতাকে রাজাকার বলেন।


আরোও অন্যান্য খবর
Paris