মোবারক হোসেন শিশির
সদ্য বিলুপ্ত হওয়া রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি গঠনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটির গঠনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সহ সহযোগী সকল অঙ্গ সংগঠনের রাজশাহী বিভাগীয়, মহানগর ও জেলার সাংগঠনিক দায়িত্বে নিয়োজিত নেতৃবৃন্দ নেতৃবৃন্দ ও সংসদ সদস্যগণ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের নিকট সুপারিশ করার সংবাদ ছড়িয়ে পড়লে কমিটিতে সভাপতি সম্পাদক পদ পেতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের নিকট দৌড়ঝাপ শুরু করেছে পদ প্রত্যাশী ছাত্রনেতারা।
গত ২৪ জানুয়ারী রাজশাহী নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন শেষে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নব-নির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, সারাদেশে বাংলাদেশ ছাত্রলীগ এর সাংগঠনিক কার্যক্রম গতিশীল শক্তিশালী ও ত্বরান্বিত করতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটি টিম বিভাগীয় পর্যায়ে ছাত্রলীগের প্রতিনিধি সম্মেলনের আয়োজন শুরু করেছে। রাজশাহী বিভাগীয় ছাত্রলীগের প্রতিনিধি সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের আলোচনায় রাজশাহী জেলা ছাত্রলীগ অভিভাবকহীন ভাবে পরিচালিত হওয়ার বিষয়টি উঠে এসেছে। বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহীর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন শেষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ঢাকায় ফিরে এ বিষয়ে সিদ্ধান্ত বলে তিনি জানান।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ডিজিটাল আধুনিক বাংলাদেশের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আগামীতেই স্মার্ট বাংলাদেশের রূপান্তরিত করার যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নের জন্য আগামী ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেই লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সারাদেশে একযোগে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও শক্তিশালী ত্বরান্বিত করতে সারাদেশে একযোগে সাংগঠনিক তৎপরতা শুরু করেছে। সদ্য বিলুপ্ত হওয়ায় রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি গঠনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক দায়িত্বে নিয়োজিত নেতৃবৃন্দ ও রাজশাহীর সংসদ সদস্যগণ দ্রুত সময়ের মধ্যে রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়ার জন্য সুপারিশ করেছেন।
সারাদেশের ন্যায় রাজশাহী জেলাতেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রাজশাহী জেলা ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অভিভাবকহীন রাজশাহী জেলা ছাত্রলীগের কার্যক্রম সু-সংগঠিত গতিশীল ও শক্তিশালী করতে আগামী ২৯ জানুয়ারি রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা বোর্ড ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশাল জনসভায় ভাষণ দিবেন। জনসভায় ভাষন থেকে রাজধানীতে ফিরলেই বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক প্রধানমন্ত্রীর শেখ হাসিনা’র সাথে আলোচনার মাধ্যমে রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। প্রসঙ্গত ২০২২ সালের ১৯ অক্টোবর নৈতিক স্খলনজনিত কারণে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতিকে বহিস্কার ও একই অভিযোগে সাধারন সম্পাদককে অব্যাহতি দিয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।