২১ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শোক সংবাদ

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২০, ৪:২২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শোক সংবাদ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ২২নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন রুবেল এর মাতা কামরুন্নাহার ও রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ এর পিতা, আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন আহমেদ মন্টু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তাদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ২২নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন রুবেল এর মাতা কামরুন্নাহার এর জানাযার নামাজ আজ শুক্রবার বাদ জুম্মা টিকাপাড়া ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সহ-সভাপতি বদরুজ্জামান খায়ের, নগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু প্রমুখ। জানাযা শেষে টিকাপাড়া গোরস্থানে তার দাফন কার্য সম্পন্ন হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন