শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

রাজশাহীতে জাসাস’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Paris
Update : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর জাসাস এর আয়োজনে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর ঐতিহ্যবাহী ভূবনমোহন পার্ক হতে বর্নাঢ্য র‌্যালি বের করেন জাসাস নেতৃবৃন্দ। এতে জাসাসসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
নেতাকর্মীরা র‌্যালি নিয়ে রাজশাহী মহানগরীর সাহেব বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালি ও সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জাসাস এর আহ্বায়ক এডভোকেট রজব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশিদ মামুন।
মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ড. হীরা সোবাহান, জেলা জাসাস এর সভাপতি এডভোকেট মুন্সি আবুল কালাম আজাদ, মহানগর জাসাস এর যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ রাজা, প্রফেসর হাসিম উদ্দিন বাপ্পী, প্রফেসর ড. সামিউল ইসলাম, সদস্য রেজাউল ইসলাম, এডভোকেট খুরশীদ আলম বাবু, আরিফুল কবীর ও সোহেল রানা জীবন।


আরোও অন্যান্য খবর
Paris