১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে বিএনপির গণমিছিল

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২, ৩:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
রাজশাহীতে বিএনপির গণমিছিল
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহীতে শনিবার বেলা ২.৩০টায় গণমিছিল শুরু হয়। অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দূর্নীতি-দুঃশাসন. গুম, হত্যা, মামলা-হামলা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, বিএনপি অফিস ভাঙ্গচুর, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আটককৃত সকল নেতাকর্মী ও বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে এই গণমিছিল অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা ও মহানগরে লোক নিয়ে গণমিছিল রাজশাহীর ঐতিহ্যবাহী ভূবনমোহন পার্ক থেকে শুরু হয়ে রাজশাহী মহানগরী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকায় শেষ হয়। গণমিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী এডভোকেট রুহল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য আবু বক্কার সিদ্দিক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন