১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

এমপি হারুন পদত্যাগ করবেন বৃহস্পতিবার

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২, ৯:৫৭ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
এমপি হারুন পদত্যাগ করবেন বৃহস্পতিবার
বিজ্ঞাপন

বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ বৃহস্পতিবার পদত্যাগ করবেন। গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জাতীয় সংসদের স্পিকারের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেবেন হারুনুর রশীদ। বিএনপির সাতজন সংসদ সদস্য ছিলেন। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় জনসভা থেকে তারা পদত্যাগের ঘোষণা দেন। পরের দিন ১১ ডিসেম্বর পাঁচ জন সদস্য সংসদে গিয়ে তাদের পদত্যাগপত্র জমা দেন। ওই সময় হারুনুর রশীদ বিদেশে থাকার কারণে বৃহস্পতিবার তিনি পদত্যাগ করবেন।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন