মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের অপরাধে মা-বাবার কারাদন্ড!

Paris
Update : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে গোপনে বাল্যবিয়ের অপরাধে বর-কনের বাবা-মাকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলায় গোপনে বিয়ে দেয়ার সময় তা বন্ধ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদন্ডের আদেশ দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার।

এসময় পৌর এলাকার শিবতলা মহল্লার কনে মোসা. টুকটুকির মা ও মোসা. আশরাফুল ইসলামের স্ত্রী মোসা. নূর নেসা বেগমকে ১ বছর কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের বর মো. সোহেলের বাবা মো. আশরাফকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. তসিকুল ইসলাম।

তিনি জানান, গত ২ ডিসেম্বর রাজশাহী জজ কোর্টের আইনজীবী আতিকুজ্জামান পরাগ সাক্ষরিত এভিডেভিডের মাধ্যমে বিয়ে হয় অপ্রাপ্ত বয়স্ক টুকটুকি ও ২য় বার বিয়ে করতে আসা বর সোহেলের। আগের বউ রেখে আবারও বিয়ে করতে আসলে প্রথম বউয়ের তথ্যের ভিক্তিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাল্যবিয়ের ৯০ হাজার ৫৫১ টাকা দেনমোহর করা হয়েছিল উল্লেখ করে ওয়ার্ড কাউন্সিলর আরো জানান, আগেরটিও বাল্যবিয়ে করেছিলো সোহেল।


আরোও অন্যান্য খবর
Paris