সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

ক্ষুদে বিজ্ঞানীদের প্রতি কৃষিভিক্তিক প্রযুক্তি উদ্ভাবনে আহ্বান

Paris
Update : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : শিশু-কিশোর ও তরুণদের মাঝে উদ্ভাবনী চেতনা বিকাশের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও জেলা পর্যায়ে ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ২দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বিজ্ঞান মেলায় জেলার ৫ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩টি দল অংশগ্রহণ করছে। জুনিয়র, সিনিয়র ও বিশেষ এই তিনটি বিভাগে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের নতুন নতুন প্রযুক্তি প্রদর্শন করছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহযোগিতায় মেলার উদ্বোধন করা হয়।

বুধবার (২৭ জানুয়ারী) সকালে জেলা শহরের গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ক্ষুদে বিজ্ঞানীদের প্রতি কৃষিভিক্তিক প্রযুক্তি উদ্ভাবনের আহ্বান জানান অতিথিবৃন্দ। এসময় বক্তারা বলেন, আমাদের দেশ প্রযুক্তিতে অনেক এগিয়েছে। তবে এখনো কৃষি খাতে এসব প্রযুক্তির বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়। তাই কৃষি প্রযুক্তিতে আমদানি নির্ভরতা কমাতে কাজ করতে হবে দেশের তরুণ ক্ষুদে বিজ্ঞানীদের। বিজ্ঞান মেলায় সদর উপজেলার ৮টি, শিবগঞ্জের ৩টি, নাচোলের ৭টি, গোমস্তাপুরের ৯টি ও ভোলাহাট উপজেলার ৬টি দল অংশগ্রহণ করছে।

মেলায় ভোজ্য পলিথিন থেকে পেট্রোল উৎপাদন, বৃষ্টির পানি সংরক্ষণ করে পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়ন, কৃষি উন্নয়নের লক্ষ্যে পানি থেকে গ্যাস উৎপাদন, ভূমিকম্পের সংকেত, পরিবেশ সুরক্ষায় পানির অপচয় রোধ, ইট ভাটায় সবুজ প্রযুক্তিসহ বিভিন্ন প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে ক্ষুদে বিজ্ঞানীরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,

নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মোজদার হোসেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা তথ্য কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম, গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।


আরোও অন্যান্য খবর
Paris