১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নাচোলে এক্সিম ব্যাংক উপ-শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১, ৯:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নাচোলে এক্সিম ব্যাংক উপ-শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বিজ্ঞাপন

নাচোল থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক্সিম ব্যাংক উপ-শাখার উদ্যোগে আল-নুর শিশু সদন-এর শিশুশিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ২৭ জানুয়ারি সকাল ১০টার দিকে নাচোল পৌর এলাকার ইসলামপুর আল-নুর শিশু সদন এর ৫০ জন শিশুশিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিব, নাচোল এক্সিম ব্যাংক উপ-শাখার এক্সিকিউটিভ অফিসার জাহিদুল ইসলাম ও এ্যাসিস্টেন্ট অফিসার মামিনুল ইসলাম এবং আল-নুর শিশু সদন-এর তত্বাবধায়ক শহিদুল ইসলাম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন