সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাগমারায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা এক মুরগি ব্যবসায়ীকে গণপিটুনি!

Paris
Update : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় প্রবাসীর স্ত্রীকে (৩৫) ধর্ষণের চেষ্টায় জাহিদুল ইসলাম (৩৭) নামের এক মুরগি ব্যবসায়ীকে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী। খবর পেয়ে গত মঙ্গলবার রাত ১১টার দিকে পুলিশ গিয়ে আহত অবস্থায় জাহিদুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। গতকাল বুধবার সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান বাগমারা থানার ডিউটি অফিসার এসআই মনিরুল ইসলাম।

তিনি জানান, উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদি হয়ে জাহিদুল ইসলামকে আসামী করে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেছে। এ মামলায় জাহিদুলকে গ্রেপ্তার দেখানো হবে। জাহিদুলের বাড়ি উপজেলার শ্রীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামে। তিনি মুরগি ব্যবসায়ী। গোয়ালকান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য আবেদ আলী জানান, মুরগি ব্যবসার জের ধরে মির্জাপুর গ্রামের জনৈক প্রবাসীর স্ত্রীর সঙ্গে জাহিদুলের পরিচয় হয়। মঙ্গলবার রাতে জাহিদুল ওই প্রবাসীর বাড়িতে যায়।

এ সময় প্রবাসীর স্ত্রী ঘরে একা বসে টেলিভিশন দেখছিলেন। গৃহবধু দরজা না খুললে জাহিদুল জানালা ভেঙ্গে ঘরে ঢুকে। এর পর জাহিদুল প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে জাহিদুলকে হাতে নাতে ধরে গণপিটুনি দিয়ে আটক করে রাখে। খবর পেয়ে বাগমারা থানার তাহেরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রাজ্জাক পুলিশ নিয়ে গিয়ে ঘটনাস্থল থেকে জাহিদুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।


আরোও অন্যান্য খবর
Paris