শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

নিয়ামতপুরে আ’লীগের বিক্ষোভ সমাবেশ

Paris
Update : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

নিয়ামতপুর থেকে প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে সরকারের উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত ও বিএনপির অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়াম সামনে শেষ হয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সহসভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য সকলকে এক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 


আরোও অন্যান্য খবর
Paris