১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাউয়েট’র ১৬তম অর্থ কমিটির সভা

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১, ৯:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
বাউয়েট’র ১৬তম অর্থ কমিটির সভা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গত ২৬ জানুয়ারি সকাল ১১টায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ১৬তম অর্থ কমিটির সভা বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয়। এরিয়া কমান্ডার বগুড়া ও ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল একেএম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উক্ত সভায় অংশগ্রহণ করেন এবং দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান করেন। তিনি বলেন, ‘করোনাকালীন সময়ে এবং ব্যস্ততার কারণে আমি স্বশরীরে উপস্থিত হতে না পারলেও আপনাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছি।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে আপনাদের বিভিন্ন কর্মকান্ডে আমি সর্বদাই সম্পৃক্ত আছি। করোনাকালীন এই সময়ে শিক্ষার্থীদের এই সুন্দর ক্যাম্পাসে তাদের পদচারণা করতে না পারায় একদিকে শিক্ষার্থীরা তাদের প্রিয় ক্যাম্পাস থেকে বঞ্চিত হচ্ছে- তেমনি ক্যাম্পাসের প্রাণচাঞ্চল্য অনেকটা ম্লান হয়ে পড়েছে। এতদঃসত্ত্বেও বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাস, পরীক্ষা ও স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ছাত্র-ছাত্রীরা এতে উপকৃত হচ্ছে জানতে পেরে আমি সন্তোষ প্রকাশ করছি। ’ সভায় ১৫তম অর্থ কমিটি সভার কার্যবিবরণী আলোচনা ও অনুমোদন, শিক্ষক কর্মকর্তা এবং স্টাফদের চাকুরি স্থায়ীকরণ, ১ জুলাই ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ সালের ব্যয় অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন