২৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কেশরহাটে নৌকার জনসভায় ককটেল বিস্ফোরণের নেপথ্যে

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১, ৯:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
কেশরহাটে নৌকার জনসভায় ককটেল বিস্ফোরণের নেপথ্যে
বিজ্ঞাপন

মোহনপুর সংবাদদাতা : আসন্ন কেশরহাট পৌরসভা নির্বাচন কে কেন্দ্র করে গত ২৬ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ড হরিদাগাছি গ্রামে নৌকার নির্বাচনের জনসভায় বোমা হামলার ঘটনা ঘটেছে। এসময় বেশ কিছু মহিলা ও বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মানুষ গুরুতর আহত হন। জনসভায় যখন উপজেলা চেয়ারম্যান বক্তব্য প্রদান করে তখন পিছন থেকে জনতার উদ্দেশ্যে জামায়াত শিবির, বিএনপিপন্থী লোকজন মঞ্চের পিছন থেকে ককটেল মেরে পালিয়ে যায় বলে মন্তব্য এলাকার আ’লীগ নেতাদের। জানা যায়, গতকাল বিএনপির জেলার নেতৃবৃন্দ নির্বাচনী জনসভায় বিএনপির প্রার্থী খুশবর রহমানের ধানের শীষের প্রচারনায় এসে উত্তেজনাকর কথা বলেন।

এমনকি আওয়ামী লীগের সমর্থকদের কড়া হুশিয়ারি দিয়ে যায়। তার প্রেক্ষিতে হরিদাগাছীতে নৌকার নির্বাচনী জনসভায় ককটেল বিস্ফোরণ ঘটায়। তাৎক্ষণিক কয়েকজন নেতাকর্মী প্রধান অতিথি ও নৌকার প্রার্থীকে নিরাপত্তা দিতে চারিদিক থেকে ঘিরে রাখেন। তখন পরিস্থিতি ঠিক ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার চিত্র ভেসে উঠে। পাশে রাখা উপজেলা পরিষদের গাড়ি নিয়ে হাজির ড্রাইভার বুলেট। আতঙ্কগ্রস্ত উপজেলা চেয়ারম্যানকে নিরাপদে গাড়িতে তুলেই ড্রাইভার গাড়ি চালিয়ে স্থান ত্যাগ করেন। ততক্ষণে জয় বাংলা স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। উপজেলা চেয়ারম্যান বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নৌকার প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছি নেতাকর্মী নিয়ে।

কিন্ত বিরোধী দলের নেতাকর্মী’রা আজ যে বিশৃঙ্খলা ঘটালো এর দায়ভার তাদের কে নিতে হবে। তারা বুঝে গেছে জনগণ তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নির্বাচনে পরাজয় সুনিশ্চিত দেখে তারা আজ আমাদের ওপর ককটেল বিস্ফোরণ করলো। এর জবাব পৌরসভা বাসি নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে বুঝিয়ে দিবে। এসময় উপস্থিত ছিলেন কেশরহাট পৌরসভা নৌকার মনোনীত প্রার্থী শহিদুজ্জামান শহিদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নূরে আলম মাখম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শাহাদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য হেনাসহ আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন