নগরীতে শিবিরের ৭ নেতাকর্মী আটক
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ইসলামি ছাত্রশিবিরের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে মহানগরীর হেতেমখাঁ এলাকার একটি ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়। মহানগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ গতকাল শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আটক সাতজনের মধ্যে রাজশাহী কলেজ শিবিরের সভাপতি রায়হান আলীও আছেন। বাকি ছয়জন ইসলামি ছাত্রশিবিরের কর্মী।
তারা বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থী। আটক রায়হান আলীর বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামে। বাবার নাম মোসলেম উদ্দীন। শিবির নেতা রায়হান রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আটকদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বোয়ালিয়া থানার এই পুলিশ কমকর্তা।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
