মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত

Paris
Update : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রাণীহাটি মোড়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক যুবক নিহত হয়েছে। বাইসাইকেলের সাথে ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে পেছনের মোটরসাইকেলের চাপায় নিহত ও আরেকজন আরোহী আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আঙ্গারীয়াপাড়া এলাকার মৃত মাহতাব উদ্দিনের ছেলে মোরসালিন (২১) ও আহত যুবক সদর উপজেলার চাঁদলাই এলাকার মৃত সাদিকুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোরসালিন ও মাসুদ একটি মোটরসাইকেলযোগে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ যাবার পথে রাণীহাটি মোড়ে লাইফ কেয়ার হাসপাতাল এলাকায় পৌঁছালে একটি বাইসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোরসালিন রাস্তায় ছিটকে পড়লে পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মোরসালিনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত মাসুদকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

শিবগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ফরিদ হোসেন, সড়ক দুর্ঘটনায় ১ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের উদ্ধার করে পুলিশ। তবে বাইসাইকেল চালক পলাতক রয়েছে বলে জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris