সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বিরুদ্ধে একশনে প্রশাসন, একজনের জেল

Paris
Update : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১

শাহীন আলম, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় তিন ফসলী জমিতে পুকুর খনন বন্ধে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। উপজেলায় লাগামহীন হয়ে উঠেছিলো পুকুর খননকারী চক্র। বিভিন্ন এলাকায় সিন্ডিকেট তৈরি করে নিরীহ কৃষকদের অর্থের প্রলোভন দেখিয়ে কৃষি জমি লিজ নিতো কেউ জমি দিতে অস্বীকৃতি জানালে কৌশলে তাদের জমি মাঝখানে ফেলে কৃষকদের বেকায়দায় ফেলতেন নিরুপায় হয়ে জমি দিতে হতো। ফলে আশঙ্কাজনক ভাবে কমছে এই এলাকার ফসিল জমি জীব বৈচিত্র্যে মারাত্মক প্রভাব পড়েছে। আর ভেকু দালাল চক্র দেশের বিভিন্ন স্থান থেকে এস্কোভেটর(ভেকু) মেশিন এনে বিভিন্ন এলাকায় দিনে রাতে পুকুর খনন কার্যক্রম চালাতো।

জমির টপ সয়েল বিক্রি করা হতো এলাকার বিভিন্ন ইট ভাটায়। মাটি পরিবহনে ফলে এলাকার রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে কাঁদায় পিচ্ছিল হয়ে ঘটছে দুর্ঘটনা। উল্লেখ্য, কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইনে উল্লেখ রয়েছে,বাংলাদেশের যে সকল কৃষি জমি রহিয়াছে, তাহা এই আইনের মাধ্যমে সুরক্ষা করিতে হইবে এবং কোন ভাবেই তাহার ব্যবহার ভিত্তিক শ্রেণী পরিবর্তন করা যাইবে না। তবে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কোন বিশেষ ক্ষেত্রে এবং উদ্দেশ্যেপ্রণিত বিধি মোতাবেক অত্র বিধানাবলী পরিবর্তন করা যাবে।

আবার তিন ফসলী জমি রক্ষায় উচ্চ আদালতের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু ক্রমেই বেপরোয়া পুকুর খনন কারী চক্র প্রশাসনকে বুড়ো অঙ্গুলি দেখিয়ে চালাতে থাকে তাদের অবৈধ পুকুর খনন। এবার তাদের লাগাম টানতে প্রশাসনের একশান। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) সুভ দেবনাথ নেতৃত্বে গত দুই দিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়, এসময় বেশকিছু ভেকু মেশিন নিষ্ক্রিয় ও একজনকে ৭ দিনের জেল দেওয়া হয়।উপজেলার অঙ্গার বীল,পারিলা, দাওকান্দী, গোপালপুর এলাকায় অভিযান পরিচালিত হয়।

এসিল্যান্ড সুভ দেবনাথ জানান, গত দুইদিন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়েছে, গোপালপুরের মৃধা পাড়ায় কারেন্টের পোল ঘেঁষে পুকুর খনন চলছিল,ফলে কারেন্টের পোল ভেঙে গোটা এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তাদের একাধিকবার নিষেধ করে চিঠি দেওয়া হলেও তা তোয়াক্কা না করে পুকুর খনন চালিয়ে যায়। ফলে সরকারী সম্পদ রক্ষা ও জানমালের নিরাপত্তার জন্য অভিযান পরিচালনা করে আকবর আলী নামের ব্যক্তিকে সাত দিনের জেল দেওয়া হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মহসীন মৃধা জানান, অন্যের জমি জোর করে পুকুর খনন, খাসজমিতে পুকুর খননের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। অভিযানের ফলে সাধারণ মানুষের মাঝে ফিরেছে স্বস্তি অব্যাহত থাক এমন অভিযান প্রত্যশা সকলের।


আরোও অন্যান্য খবর
Paris