তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোরে উপজেলা আওয়ামী কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে-২০২২ প্রধান শিক্ষক রামকমল সাহাকে সভাপতি ও ভাইস-চেয়ারম্যান আবু বাক্কারকে সম্পাদক করে উপজেলা আওয়ামী কৃষক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জানা গেছে, ২ ডিসেম্বর শুক্রবার উপজেলা কৃষক লীগের উদ্যোগে উপজেলা কৃষক লীগের সভাপতি জাইদুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক আরব আলীর সঞ্চালনায় তানোর গোল্লাপাড়া ফুটবল মাঠে আয়োজিত কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ উদ্বোধন করেন জেলা কৃষক লীগের আহবায়ক অধ্যক্ষ তাজবুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের আহবায়ক বিমল সরকার। আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাজশাহী বিভাগী আঞ্চলিক কমিটি আব্দুল লতিফ তারিন, সদস্য রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি সাখাওয়াৎ হোসেন সুইট, সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, মৎস্য ও প্রাণী সম্পদ সম্পাদক শামসুদ্দিন আল আজাদ, সদস্য ও জেলার সাবেক সভাপতি রবিউল আলম বাবু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না প্রমূখ।