১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিভাগীয় সমাবেশ সফল করতে বাগমারায় বিএনপি নেতার লিফলেট বিতরণ

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ১১:০০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
বিভাগীয় সমাবেশ সফল করতে বাগমারায় বিএনপি নেতার লিফলেট বিতরণ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা
আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাগমারায় বিএনপি নেতা অধ্যাপক কামাল হোসেন স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে লিফলেট বিতরণ করেন। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের আলুহাটায় সংক্ষিপ্ত সভা শেষে তিনি বাজার এলাকায় জনসাধারনের মাঝে লিফলেট বিতরণ করেন।
রাজশাহী জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক কামাল হোসেনের সঙ্গে লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলাউদ্দিন আলাল, কাচারীকোয়ালীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সাধারণ সম্পাদক কাঁচু, ভবানীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম গদের, পৌর বিএনপির সদস্য আকতার হোসেন, সাইফুল ইসলাম বাবু, দুলাল উদ্দিন, মুন্টু রহমান, আক্কেল আলী, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুজুর আলী, সাবেক সভাপতি মোজাম্মেল হক, সোনাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হক প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন